সুপার সেল কার বাজার
আইসিসিবির সুপার সেল কার বাজারে একই সঙ্গে গাড়ি কেনা ও বিক্রির সুযোগ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। এখানে একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। গাড়ির পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও। ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের সুবিধা থাকায় আয়োজনটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
আইসিসিবিতে পণ্য প্রদর্শনী ও গাড়ির বাজারে ক্রেতাদের ভিড়
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলা ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী এবং ‘সুপার সেল কার বাজার’ ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ছুটির দিনে তিন আয়োজনেই ছিল উপচে পড়া ভিড়; প্রদর্শনীতে নানা দেশের পণ্য ও প্রযুক্তির পাশাপাশি কার বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির সমাহার ক্রেতাদের আকৃষ্ট করেছে।
আইসিসিবিতে শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার এই আয়োজন। নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনাবেচার সুযোগ থাকছে এখানে।
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’
গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার সুযোগ এক জায়গায় দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নিয়মিত বসছে ‘সুপার সেল কার বাজার’। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সেখানে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকবে।
অটোমোবাইল বাজারে নতুন সংযোজন ‘সুপার সেল কার বাজার’
অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নিয়মিত একটি আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে এ আয়োজন। এখানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেলের পাশাপাশি ব্র্যান্ড, ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে কেনাবেচা ও অর্থায়নসংক্রান্ত সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।